ইন্টেলকে কেনার প্রস্তাব দিয়েছে কোয়ালকম

২১ সেপ্টেম্বর, ২০২৪ ২৩:১৩  

চিপ জায়ান্ট ইন্টেলের বর্তমান সময়টা খুব সুবিধার না। অন্য কোম্পানিগুলোর তুলনায় এআই প্রযুক্তিতে পিছিয়ে পড়ায় এক সময়ের সবচেয়ে জনপ্রিয় এই চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত বাজার হারাচ্ছে। এমন পরিস্থিতিতে আরেক চিপ নির্মাতা কোয়ালকম ইন্টেলকে কিনে নেয়ার প্রস্তাব দিয়েছে। খবর রয়টার্স।

খবরে বলা হয়, কোয়াকম সম্প্রতি ইন্টেলকে পুরোপুরি কিনে নেয়ার অফার দিয়েছে বলে জানা গেছে। কোয়াকমের সিইও ক্রিস্টিয়ানো আমন নিজে সক্রিয় থেকে ইন্টেলকে কিনে নেয়ার বিষয়টি তদারকি করছেন এবং এ সম্পর্কিত বিভিন্ন অপশনগুলো পর্যালোচনা করছেন বলে একটি সূত্র জানিয়েছে।

দু’পক্ষের মধ্যে আলোচনা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোয়াকমের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অফার দেয়া হয়নি ইন্টেলকে।

এ বিষয়ে ইন্টেল ও কোয়াকমের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ডিবিটেক/বিএমটি